আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে আহত ৩০, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

২৩ মার্চ ২০২৬, ০১:২৩ PM
আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে আহত ৩০

আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে আহত ৩০ © টিডিসি ফটো

কিশোরগঞ্জের হাওরাঞ্চল উপজেলা মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল ৮টা থে‌কে ৯টার ম‌ধ্যে জেলার মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাশেমের সমর্থকগোষ্ঠী এবং একই গ্রামের বিএনপি নেতা নজিরের অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সকাল থেকে শুরু হওয়া দুই পক্ষের সংঘর্ষ প্রায় এক ঘণ্টা ধরে চলে।

সংঘর্ষে আহতদের মধ্যে নজির গ্রুপের অন্তত ২১ জন রয়েছেন। গুরুতর আহত আসাদ (৩৫) ও কাতল মিয়া (৩০)-কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎এছাড়া আরও পাঁচজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎স্থানীয়দের অভিযোগ, ঈদের আগ থেকেই কাশেম চেয়ারম্যানের অনুসারীরা দেশীয় অস্ত্র সংগ্রহ করে রাখছিল এবং ঈদের নামাজের পর হামলার পরিকল্পনা ছিল। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় তারা আগের রাত থেকেই প্রতিপক্ষকে হুমকি দিতে থাকে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে লাউ কুড়ার মাঠে নজির গ্রুপের ওপর হামলা চালানো হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

‎এদিকে, কাশেম চেয়ারম্যানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। তিনি মাঝে মাঝে ইতালিতে অবস্থান করেন এবং সেখানে তার নাগরিকত্ব রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

‎মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।

নারীদের আত্মনির্ভরশীল করতে চাকরি দিচ্ছে আদ্-দ্বীন ফাউন্ডেশন
  • ২২ আগস্ট ২০২৬
বসতঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ২২ আগস্ট ২০২৬
ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগ রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদল…
  • ২২ আগস্ট ২০২৬
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দিল অধিদপ্তর
  • ২২ আগস্ট ২০২৬
সড়কে কলাগাছ ফেলে ছুরি হাতে যুবক, দেড় ঘণ্টা বন্ধ যান চলাচল
  • ২২ আগস্ট ২০২৬
চাকরি দেবে ইজি ফ্যাশন লিমিটেড
  • ২২ আগস্ট ২০২৬