পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫

২৭ মার্চ ২০২৬, ০১:৪০ AM
বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ

বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ © সংগৃহীত

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) পরিচালিত এ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলা, দেশীয় অস্ত্র মামলা ও সাজা পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হন বাসন থানার চান্দপাড়া এলাকার বাসিন্দা ও ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মন্ডল (৬০) এবং ইটাহাটা এলাকার বাসিন্দা ও ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সফিক পালোয়ান (৫০)।

এ ছাড়া দেশীয় অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি ও ছিনতাইকারী হিসেবে পরিচিত মো. ফরহাদ হোসেন (৩৭)কে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে দুইটি সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. আনোয়ার হোসেন এবং সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আনারুল (২৫)কেও আটক করে পুলিশ।

বাসন থানার ওসি হারুনুর রশীদ জানান,  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে মহানগর এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬