দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

২৩ মার্চ ২০২৬, ০৯:১৭ AM
 মৃত আওয়ামী লীগ নেতা

মৃত আওয়ামী লীগ নেতা © টিডিসি ফটো

যশোরের মনিরামপুরে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে আব্দুল হাই (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন সন্ধ্যায় নেংগুড়াহাট বাজারে আবুল খায়ের, বিল্লাল ও মিজান নামে তিন ব্যক্তি পুরোনো আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে সেখানে গিয়ে বিরোধ মেটানোর চেষ্টা করেন আব্দুল হাই। এ সময় বিরোধে জড়ানো একজনের ধাক্কায় তিনি পড়ে যান।

পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে মৃত্যুর কারণ নিয়ে এলাকায় ভিন্নমত রয়েছে। কেউ বলছেন ধাক্কায় পড়ে আহত হয়ে তার মৃত্যু হয়েছে, আবার কেউ দাবি করছেন তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ঘটনার পর পুলিশ আবুল খায়ের নামে একজনকে আটক করেছে।

মনিরামপুর থানা অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান বলেন, ‘বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬