চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় ২ পর্যটক নিহত

২৬ মার্চ ২০২৬, ১১:১০ AM
সড়ক দুর্ঘটনা দুই যুবক নিহত

সড়ক দুর্ঘটনা দুই যুবক নিহত © সংগৃহীত

মহান স্বাধীনতা দিবসের ভোরে কক্সবাজার ভ্রমণে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই পর্যটক। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টা ১০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়াছড়া বাজার সংলগ্ন ভিলেজার পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটি একটি মোটরসাইকেল ও ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। 

নিহত দুই পর্যটকই ঢাকার উত্তরখান উপজেলার আটিপাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন—শহীদ ভূঁইয়ার পুত্র শরিফুল ইসলাম (৩০) এবং অলিউল ইসলামের পুত্র রাইসুল ইসলাম শিশির (৩০)। স্বাধীনতা দিবসের ছুটিতে তারা বন্ধু ও স্বজনদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে আসছিলেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘লাল সবুজ পরিবহন’-এর একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-২৫৬৫) দ্রুত ও বেপরোয়া গতিতে চালানোর সময় একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও একটি অজ্ঞাতনামা ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীসহ তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন।

ওসি আরিফুল আমিন আরও জানান, দুর্ঘটনার পর লাল সবুজ পরিবহনের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতক বাস ও দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি বর্তমানে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬