নানা বাড়ি বেড়াতে এসে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে যাত্রীবাহী একটি দ্রুতগতির অটোরিকশার নিচে চাপা পড়ে ফারজানা আক্তার নামে সাত বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মোহনগঞ্জ-আদর্শনগর সড়কের শেখপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফারজানা উপজেলার সুয়াইর ইউনিয়নের রানাহিজল গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত পাঁচ-ছয় দিন আগে শিশু ফারজানা তার মা পারভিন আক্তারের সঙ্গে একই ইউনিয়নের শেখপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। মঙ্গলবার সকালে খেলার ছলে নানাবাড়ির সামনের সড়ক পার হচ্ছিল সে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী দ্রুতগতির অটোরিকশা তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শিশুটির বাবা আব্দুল মান্নান ঢাকায় চাকরি করেন। মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি পৌঁছানোর পর পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী সকল আইনি কার্যক্রম সম্পন্ন করা হবে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9