গোপালগঞ্জে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ PM
দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড়

দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

গোপালগঞ্জের ডুমদিয়ায় বাসের চাপায় অজ্ঞাতনামা (৬৫) এক নারী নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এসআই নৃপেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, বাসটি জব্দসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬