শত বছরের ঐতিহ্য নলছিটির শীতলপাটি, জিআই স্বীকৃতির উদ্যোগ

১৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ PM
শীতলপাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডুসহ অন্যরা

শীতলপাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডুসহ অন্যরা © টিডিসি

শত বছরের ঐতিহ্য ঝালকাঠির নলছিটির শীতলপাটিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একসময় ব্যাপক চাহিদা থাকা এ শিল্প এখন নানা সংকটে রয়েছে। ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শীতলপাটির উৎপাদন ও বাজার সম্প্রসারণ এবং কারিগরদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কর্মশালা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু। কর্মশালায় বক্তব্য দেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফারহানা তাবাসসুমসহ অন্যরা।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, নলছিটির শীতলপাটি এ অঞ্চলের শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। একসময় এ এলাকার শীতলপাটির ব্যাপক চাহিদা থাকলেও নানা কারণে এ শিল্প এখন নানা চ্যালেঞ্জের মুখে। ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে হলে কারিগরদের যথাযথ মূল্যায়ন, আধুনিক প্রশিক্ষণ, সহজ শর্তে আর্থিক সহায়তা এবং উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ করতে হবে। পাশাপাশি শীতলপাটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

কর্মশালায় শীতলপাটি তৈরির বিভিন্ন ধাপ ও পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করেন এ শিল্পের সঙ্গে জড়িত কারিগররা। তাদের কাছ থেকে পাটি তৈরির কাঁচামাল সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বুননপদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা নেন অংশগ্রহণকারীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু বলেন, শীতলপাটির ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরা, জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জনের উদ্যোগ গ্রহণ এবং উৎপাদন ও বিপণন সম্প্রসারণের উপায় খুঁজে বের করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শীতলপাটি শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পবিপ্রবিতে প্…
  • ১৭ নভেম্বর ২০২৬
১০০ উপজেলা চেয়ারম্যান-মেয়র প্রার্থীর নাম ঘোষণা এনসিপির
  • ১৭ নভেম্বর ২০২৬
শত বছরের ঐতিহ্য নলছিটির শীতলপাটি, জিআই স্বীকৃতির উদ্যোগ
  • ১৭ নভেম্বর ২০২৬
যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ১৭ নভেম্বর ২০২৬
৩০ ঘণ্টা ধরে হাসপাতালের লাশ ঘরে মেহেদীর মরদেহ, নিতে আসেননি …
  • ১৭ নভেম্বর ২০২৬
আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন
  • ১৭ নভেম্বর ২০২৬