সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ AM
নিহত শান্ত

নিহত শান্ত © টিডিসি ফটো

ঝিনাইদহের পবহাটি কলার হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় শান্ত (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গী টোটন, যিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শান্ত ও টোটন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। কলার হাট এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি যানবাহন তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে শান্ত ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত টোটনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে তার মৃত্যু হয়।

এদিকে শান্তর মৃত্যুর খবর আরাপপুর ও বেপারীপাড়া এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘দুর্ঘটনার সঙ্গে জড়িত ঘাতক ট্রাকটি এখনো শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকচালককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬