চকরিয়ায় দিনেদুপুরে যুবককে কুপিয়ে ছিনতাই

২৪ মার্চ ২০২৬, ০৮:২৬ PM
চকরিয়ায় দিনেদুপুরে যুবককে কুপিয়ে ছিনতাই

চকরিয়ায় দিনেদুপুরে যুবককে কুপিয়ে ছিনতাই © টিডিসি সম্পাদিত

কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে দিনেদুপুরে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে পৌরসভার বাটাখালী সেতুর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম আজিজুল হক। তিনি বাটাখালী মাস্টারপাড়ার বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, গুরুতর আহত অবস্থায় আজিজুলকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে আজিজুল হক তার মেজ বোন মিনা আক্তারের কাছ থেকে গরু বিক্রির ৬০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাটাখালী সেতুর পশ্চিম পাশে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তারা তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন।

এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা ও একটি অপো ব্র্যান্ডের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী আজিজুল হক চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার সোলতান আহমদের ছেলে মোহাম্মদ টিপু, মোহাম্মদ নূরুর ছেলে মোহাম্মদ রিয়াদসহ অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে চকরিয়া থানার অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন বলেন, এক যুবককে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত টিপু এর আগেও ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে জেল খেটেছে এবং তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় সক্রিয় রয়েছে। তারা দিন-রাত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করেন স্থানীয়রা। এ অবস্থায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো
  • ১২ আগস্ট ২০২৬
এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  • ১২ আগস্ট ২০২৬
দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬
নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
  • ১২ আগস্ট ২০২৬