বৈরী আবহাওয়ার মধ্যেও গোপালগঞ্জে ঈদের আনন্দে ভাটা নেই

২১ মার্চ ২০২৬, ১২:৪০ PM , আপডেট: ২১ মার্চ ২০২৬, ১২:৪৩ PM
বৈরী আবহাওয়ার মধ্যেও গোপালগঞ্জে ঈদের আনন্দে ভাটা নেই

বৈরী আবহাওয়ার মধ্যেও গোপালগঞ্জে ঈদের আনন্দে ভাটা নেই © টিডিসি ছবি

বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও এবং মাঝেমধ্যে বৃষ্টিপাত হলেও ঈদের আনন্দে কোনো ভাটা পড়েনি।

বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে খোলা ঈদগাহে জামাত অনুষ্ঠিত না হয়ে মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। পৌরসভাসহ বেশ কিছু এলাকায় প্রধান ঈদ জামাত স্থগিত করা হলেও ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে স্থানীয় মসজিদগুলোতে জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় এবং আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। ঘরে ঘরে রান্না হয় সেমাই, নুডুলসসহ নানা মুখরোচক খাবার।

এদিকে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে শিশু-কিশোররা নতুন পোশাক পরে বাইরে বের হয়। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘরোয়া পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করেন।

টুঙ্গিপাড়ার চরগোপালপুর গ্রামের বাসিন্দা তামিম চৌধুরী বলেন, আবহাওয়া খারাপ থাকলেও ঈদের আনন্দে কোনো ঘাটতি ছিল না। আমরা দৌড়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি, তারপরও খুব ভালো লেগেছে।

টুঙ্গিপাড়া পৌর এলাকার বাসিন্দা এমদাদুল হক বলেন, প্রধান ঈদ জামাত বাতিলের খবর পেয়ে ছেলেকে নিয়ে বাড়ির পাশের মসজিদেই নামাজ আদায় করেছি।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের কর্মকর্তা আবু সুফিয়ান জানান, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, কালবৈশাখীর প্রভাবে যেকোনো সময় ঝড়ো হাওয়া বইতে পারে, তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আগামীকাল থেকে কমে যেতে পারে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশেই সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন।

ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়িভাড়া-শিক্ষা ভাতা বৃদ্ধির দাবি সরকারি চাকরিজীব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9