সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল কলেজছাত্রীর লাশ

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ফরিদপুর শহরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইসরাত জাহান লাবণ্য (২৪) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত লাবণ্য সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অনার্স (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে শহরের গোয়ালচামট ১ নম্বর সড়কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

লাবণ্য ওই বাসায় একা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মালদিয়া গ্রামে। তিনি আবুল বাশার মোড়ল ও নুরজাহান বেগমের মেয়ে।

বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা সিদ্দিকুর রহমান জানান, রাতের দিকে হঠাৎ লাবণ্যের কক্ষ থেকে মোবাইল ফোনের রিংটোন শোনা যায়। একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তিনি জানালা দিয়ে ভেতরে তাকান। এ সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁ চানো অবস্থায় লাবণ্যকে ঝুলন্ত দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ওড়না কেটে তাকে নিচে নামানো হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানায়, ঘটনাটির পেছনে পারিবারিক, মানসিক চাপ বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, লাবণ্য শান্ত স্বভাবের মেয়ে ছিলেন এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগী ছিলেন। হঠাৎ তার এমন মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক ও উদ্বেগ।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9