২৭ জানুয়ারি সাতক্ষীরা আসছেন জামায়াতের আমির, ব্যাপক লোক সমাগমের আশা

২৫ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ PM
সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের নেতারা

সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের নেতারা © টিডিসি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২৭ জানুয়ারি সাতক্ষীরা সফর করবেন। এ উপলক্ষে আয়োজিত জনসভায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াত নেতারা।

এ বিষয়ে রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

তিনি জানান, আগামী ২৭ জানুয়ারি বেলা ১২টায় শহরের আমতলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য  দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ জনসভায় জেলার চারটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে জেলা আমির আরও বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাতক্ষীরার এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি, এই জনসভায় লক্ষাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, নায়েবে আমির নুরুল হুদা, সহকারী সেক্রেটারি মাওলানা ওমর ফারুকসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা।

জনসভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মী, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছে দলটি।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬