ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট (আইপিএম) বাংলাদেশ-এর নতুন কার্যকরী পরিষদ গঠন

১১ জানুয়ারি ২০২৬, ০৩:৫১ PM
আইপিএম বাংলাদেশ-এর কার্যকরী পরিষদ গঠন অনুষ্ঠানে

আইপিএম বাংলাদেশ-এর কার্যকরী পরিষদ গঠন অনুষ্ঠানে © সংগৃহীত

ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট (আইপিএম) বাংলাদেশ—দেশের প্রথম মানব সম্পদ (এইচআর) পেশাজীবীদের সংগঠন এর ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সংগঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে এ নতুন পরিষদ গঠিত হয়।

নবগঠিত কার্যকরী পরিষদে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব এনামুল হক, হেড অব এইচআর, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লিমিটেড। মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব হাসান আল মাহমুদ, সহকারী রেজিস্ট্রার (মানবসম্পদ), সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।

নতুন কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ আইপিএম বাংলাদেশ-এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা মানব সম্পদ ব্যবস্থাপনায় পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন সুযোগ সৃষ্টিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

১৯৮০ সালে আইপিএম বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের অগ্রযাত্রায় অবদান রাখা সকল সাবেক নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে নবগঠিত কার্যকরী পরিষদের নেতৃত্বে আইপিএম বাংলাদেশ ভবিষ্যতে আরও গতিশীল, কার্যকর ও সদস্যবান্ধব ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ট্যাগ: আইপিএম
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9