৬০০ শীতার্ত মানুষের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ PM
৬০০ শীতার্ত মানুষের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

৬০০ শীতার্ত মানুষের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ © সংগৃহীত

চলমান শীত মৌসুমে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। সংস্থাটির উদ্যোগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের টাউন ক্লাব প্রাঙ্গণে প্রায় ৬০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার সেক্রেটারি মো. খাইরুল ইসলাম।

এ সময় রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মফিজ উদ্দিন, মো. আব্দুর রাজ্জাক, মো. মানিক রায়হান, মো. তোহরুল ইসলাম সোহেল, মোসা. রোজিয়া সুলতানা, সফিউর রহমান, মেহেদী হাসান ও আইরিন পারভীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ শীতার্ত মানুষের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানান।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬