খালেদা জিয়ার জানাজায় গিয়ে অসুস্থ, দুদিন পর যুবকের মৃত্যু

০২ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ PM
মনিরুজ্জামান তুহিন

মনিরুজ্জামান তুহিন © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় গিয়ে অসুস্থ হয়ে পড়া এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার (২ জানুয়ারি) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

মৃত যুবকের নাম মনিরুজ্জামান তুহিন (৪০)। তার বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের রামনগর লাউড়ী রাস্তার ব্রিজ-সংলগ্ন এলাকায়।

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু এই তথ্য নিশ্চিত করে বলেন, তুহিন বিএনপি সমর্থক। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে যশোর শহরে বসবাস করতেন। দলীয় কোনো পদ না থাকলেও খালেদা জিয়ার প্রতি তার শ্রদ্ধা ছিল অগাধ। 

সেই টানে গত বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় খালেদা জিয়ার জানাজায় শরিক হতে গিয়েছিলেন তুহিন।  জানাজায় অতিরিক্ত মানুষের চাপে তুহিন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়েছে।

নোবেলজয়ী বিজ্ঞানীদের যে উদ্ভাবন বদলে দিতে পারে কোটি কোটি স্…
  • ০৭ অক্টোবর ২০২৬
কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬