দীর্ঘ ১৭ বছর পর আমরা কার্যকর জাতীয় সংসদ পেয়েছি: স্পিকার হাফিজ উদ্দিন

১২ মার্চ ২০২৬, ০৫:২৫ PM
 স্পিকার হাফিজ উদ্দিন

স্পিকার হাফিজ উদ্দিন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হয়ে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।  স্পিকার নির্বাচনের পর সংসদের শপথ কক্ষে রাষ্ট্রপতি শো.সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ করে নতুন তার কার্যালয়ের গিয়ে বসেন। সেখানে তাকে কর্মকর্তা-কর্মচারিদের অভিনন্দন জানায়।

বিরতির পর প্রথম সংসদ অধিবেশনে হাফিজ উদ্দিন আহমেদ স্পিকারের আসনে বসেন দুপুর ১২টা ৫৭ মিনিটে।

অধিবেশন কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে সংসদ নেতা তারেক রহমানসহ সকল সদস্যরা টেবিল চাপড়িয়ে নতুন স্পিকারকে অভিনন্দন জানান।

এরপর পরে দিনের কর্মসূচি শুরু করার আগে স্পিকার নিজের হাতে মাইক অন করলেও তা কাজ করছিলো না। এসময়ে সংসদ সচিব কানিজ মওলাসহ কর্মকর্তারা তৎপর হয়ে উঠেন। মাইকে টোকা দিয়েও দেখেন মাইক কাজ করছে না। পরে সার্জেন্ট অব আমর্স স্পিকারের কাছে আসেন এবং কডলেস মাইক স্পিকারের কাছে রাখা হয়।

কডলেস মাইক নিয়ে হাফিজ উদ্দিন বলেন, আমাকে নির্বাচিত করায় আমি প্রত্যেক সদস্যদের কাছে কতৃজ্ঞতা প্রকাশ করছি। ১৭ বছর পর আমরা একটা কার্যকর সংসদ পেয়েছি। স্পিকারের প্রারম্ভিক বক্তব্য সংসদ সদস্যরা শুনতে পারছিলেন না। এ সময় সংসদ নেতাসহ অনেককে হেড ফোন দিয়ে কথা শোনার চেষ্টা করতে দেখা যায়। বিষয়টি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষন করেন জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম মিলন। তিনি দাঁড়িয়ে বলেন, মাননীয় স্পিকার আমরা আপনার কোনো কথা শুনছি না। 
তখন স্পিকার বলেন, ধৈর্য ধরেন। যাত্রিক ত্রুটি হয়েছে। দুই মিনিটের মধ্যে যাত্রিক ত্রুটি সেরে যাবে।

এই সময়ে আজানের ধ্বনি শোনা গেলে স্পিকার ২০ মিনিটের জন্য অধিবেশন মূলতবি করেন।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমন্ডলীর নাম ঘোষণা করছেন নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। স্পিকার হিসেবে শপথ গ্রহণের পর অধিবেশনে এসে স্পিকার সংসদের কার্যপ্রণালী বিধির ১২(১) বিধি অনুযায়ী এই সভাপতিমন্ডলীর নাম ঘোষণা করেন। সভাপতিমন্ডলীর সদস্যরা হলেন, বিএনপির মির্জা আব্বাস উদ্দিন  আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, মনিরুল হক চৌধুরী, জামায়াতে ইসলামীর এটিএ আজহারুল ইসলাম।

সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতিমন্ডলীর এই সদস্যরা নামের অগ্রবর্তিতা অনুযায়ী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9