সীমান্ত এলাকা থেকে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

০২ জানুয়ারি ২০২৬, ০৭:৩৬ AM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ AM
ভারতীয় শাড়ি

ভারতীয় শাড়ি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেড় কোটিরও বেশি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে উপজেলার রঘুরামপুর সীমান্ত এলাকায় বিজিবি-৬০ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান পরিচালনা করে এসব শাড়ি জব্দ করে। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ ২৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, জব্দ করা ভারতীয় শাড়িগুলো প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় বিভিন্ন পণ্য পাচারের চেষ্টা চলছিল। বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার ফলে বড় ধরনের চোরাচালান চালান আটক সম্ভব হয়েছে।

‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দু’দিন পর দুর…
  • ১৩ নভেম্বর ২০২৬
বদলি স্থগিত, দেড় মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানে যাননি ১২ শিক্ষক
  • ১৩ নভেম্বর ২০২৬
পরীক্ষায় অসদুপায়: বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি
  • ১৩ নভেম্বর ২০২৬
‘কিং সাইকো’ গ্রুপের লিডার বিশাল গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
প্রতিদিনের যে অভ্যাসগুলোতে শরীরে ঢুকছে ক্ষতিকর মাইক্রোপ্লাস…
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950