অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, আবেদন শেষ ২৮ মার্চ

১৩ মার্চ ২০২৬, ০৩:৫০ PM
অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ নৌবাহিনীতে

অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ নৌবাহিনীতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি ২০২৭-এ ‘অফিসার ক্যাডেট’ ব্যাচে ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। পদটিতে ২০২৬ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদন ১ জানুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ২৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী;

পদের নাম: অফিসার ক্যাডেট;

পদসংখ্যা: নির্দিষ্ট নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে;

প্রার্থীর বয়স: সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর (১ জানুয়ারি ২০২৭ তারিখে)। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর;

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে জিপিএ ন্যূনতম ৫.০০ ও অপরটিতে ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে;

*ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ‘ও’ লেভেলে ৬ বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ গ্রেড এবং ৩টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম একটিতে ‘এ’ গ্রেড এবং ২টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে;

আরও পড়ুন: সার্জেন্ট নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৮ মার্চ

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন; 

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১,০০০ টাকা অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ মার্চ ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9