বিদ্যুৎবিহীন-তালাবদ্ধ রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়ে ছাই প্রায় ৩০০ বছরের দলিলপত্র

০২ জানুয়ারি ২০২৬, ০৬:১২ AM
বিদ্যুৎবিহীন-তালাবদ্ধ রেজিস্ট্রি অফিসে আগুন

বিদ্যুৎবিহীন-তালাবদ্ধ রেজিস্ট্রি অফিসে আগুন © সংগৃহীত

যশোর রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনে সংঘটিত রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় তিনশ বছরের পুরনো ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলপত্র। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভবনটি থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন উঠতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে তার আগেই রেকর্ড রুমে সংরক্ষিত প্রায় তিনশ বছরের পুরনো গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পুরনো ভবনের গেটে তালা দেওয়া ছিল এবং ভেতরে আগুন জ্বলছিল। সেখানে কোনো স্টাফ উপস্থিত ছিল না। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, ভবনের দুটি কক্ষে রাখা পুরনো কাগজপত্র ও দলিলপত্র পুড়ে গেছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

ঘটনাস্থলে উপস্থিত যশোরের শার্শা সাব রেজিস্ট্রি অফিসের মোহরার শামসুজ্জামান মিলন জানান, বর্তমানে তার কর্মস্থল শার্শা হলেও তিনি যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় বসবাস করেন। এর আগে তিনি জেলা রেজিস্ট্রি অফিসে চাকরি করেছেন। ওই রেকর্ড রুমে ১৭৪১ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত যশোর ও আশপাশের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ দলিল, ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র ও টিপবইসহ নানা কাগজপত্র সংরক্ষণ করা ছিল।

তিনি বলেন, খুব বেশি প্রয়োজন ছাড়া ওই ভবনের দরজা কেউ খুলতেন না। আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে ভেতরে প্রবেশ করে দেখতে পান, পুরনো সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কিছু অবশিষ্ট কাগজপত্র থাকলেও সেগুলো পানি পড়ে নষ্ট হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ বলতে পারবেন।

আগুনের খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসা যশোর দলিল লেখক সমিতির সভাপতি সোহরাব হোসেন জানান, ভবনের গেটে সাধারণত তালা দেওয়া থাকে এবং সেখানে হিরা নামে একজন নৈশ প্রহরী দায়িত্বে থাকেন। তবে আগুন লাগার সময় তাকে সেখানে পাওয়া যায়নি।

এদিকে রেজিস্ট্রি অফিসের একটি সূত্র জানিয়েছে, আগুন লাগার ঘটনাটি রহস্যজনক। ওই ভবনের ভেতরে কোনো বৈদ্যুতিক সংযোগ না থাকায় শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। পরিকল্পিতভাবে ভবনের ভেতরে আগুন লাগানো হতে পারে বলে তারা ধারণা করছেন।

সূত্রটি আরও দাবি করেছে, নৈশ প্রহরী হিরা এবং সাইফুল ও মিলন নামে আরও দুই কর্মীর আচরণ সন্দেহজনক। পুলিশ প্রশাসন অনুসন্ধান চালালে প্রকৃত তথ্য বেরিয়ে আসতে পারে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9