চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত

০২ মার্চ ২০২৬, ১১:৫৫ AM
চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন © টিডিসি

কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। পৃথক দুই দিনে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ, ড্রেজার ও পাইপলাইন অকেজো করা এবং এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশ রক্ষা ও নদীভাঙন প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) চকরিয়া পৌরসভার আমাইন্যার চর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইটি পৃথক স্পট থেকে আনুমানিক ২ লাখ ৫০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। এ সময় বালি উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি বড় ড্রেজার মেশিন এবং বড় পাইপলাইন অকেজো করে দেওয়া হয়, যাতে পুনরায় অবৈধ উত্তোলন চালানো না যায়।

প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত বালু আগামী ২ মার্চ ঘটনাস্থলেই উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। নিলাম প্রক্রিয়া স্বচ্ছ ও উন্মুক্তভাবে সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে ১ মার্চ উত্তর হারবাং এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে মো. মোরশেদ আলম মানিক নামের এক ব্যক্তিকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বালি উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি মেশিন জব্দ এবং পাইপলাইন অকেজো করা হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, ‘অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে। কেউ যদি অবৈধ বালি উত্তোলনের জন্য জমি ব্যবহারের সুযোগ দেন, দাগ ও খতিয়ান অনুযায়ী সংশ্লিষ্ট ভূমির মালিকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয় সচেতন মহলের মতে, নদী ও চরাঞ্চলে লাগামহীন বালি উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন, ভাঙন বৃদ্ধি এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তারা মনে করছেন, প্রশাসনের ধারাবাহিক এ অভিযান অব্যাহত থাকলে পরিবেশ সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত হবে।

নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনে…
  • ১৬ আগস্ট ২০২৬
‘বগুড়া নয়, ও বাংলাদেশের ছেলে’, তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
হবিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
  • ১৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই, জ…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
ঐতিহাসিক জয়ের পর সুখবরও পেল বাংলাদেশ 
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage