যশোর বোর্ডে জুনিয়ন বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২ হাজার ৭৮৬ পরীক্ষার্থী

২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ PM
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড © সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডে শান্তিপূর্ণ পরিবেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা (অষ্টম শ্রেণির) শুরু হয়েছে। রবিবার বাংলা প্রথমপত্রের মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ২ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষা বোর্ডে আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলায় বৃত্তি পরীক্ষার্থী ছিল ৩৮ হাজার ৬৭৭ জন। তার মধ্যে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিয়েছে ৩৫ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী। অনুপস্থিত রয়েছে ২ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থী। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে খুলনায় ৫৪৭, বাগেরহাটে ২২৪, সাতক্ষীরায় ২৩৬, কুষ্টিয়ায় ৫০৭, চুয়াডাঙ্গায় ১৯২, মেহেরপুরে ১১৯, যশোরে ৩৭৭, নড়াইলে ১৬১, ঝিনাইদহে ২৯০ ও মাগুরায় রয়েছে ১৩৩ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। কোন কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারপরও পরীক্ষা সংশ্লিষ্ট কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণসহ অভিযোগ পরীক্ষা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬