‎হবিগঞ্জে গ্যাস কোম্পানির কোয়ার্টারে অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যু

০২ মার্চ ২০২৬, ১২:১১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

‎‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের আবাসিক কোয়ার্টারে অগ্নিকাণ্ডে হারুনুর রশিদ আজাদ (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।
‎
‎নিহত হারুনুর রশিদ আজাদের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার চণ্ডিবর্দি গ্রামে। তিনি তার ছেলে মিজানুর রহমানের বাসায় বেড়াতে এসেছিলেন। মিজানুর রহমান শাহজিবাজারে অবস্থিত জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডে ব্যবস্থাপক পদে কর্মরত।
‎
‎পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ব্যক্তিগত কাজে মিজানুর রহমান ঢাকায় যান। এ সময় তার বৃদ্ধ বাবাকে কোয়ার্টারে একা রেখে যান। ভোররাতে বাসার একটি কক্ষে হঠাৎ আগুন লাগে। আগুন দেখে দারোয়ান ও অন্যান্য কর্মচারীরা দ্রুত ছুটে এসে হারুনুর রশিদ আজাদকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মুর্শেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

‎তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬