সকালেই সড়কে একসঙ্গে ঝরল ৪ প্রাণ

০১ জানুয়ারি ২০২৬, ১০:০২ AM
ঘন কুয়াশায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়

ঘন কুয়াশায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় © টিডিসি

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার কলার হাটে ঘন কুয়াশার কবলে পড়ে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও ব্যবসায়ীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া বাজারস্থ কলাহাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কে ঘন কুয়াশা ছিল। দৃষ্টিসীমা কমে আসায় ঝলমলিয়া বাজারের কলাহাটা এলাকায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেখানে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে ৪ জন ব্যক্তি প্রাণ হারান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ বর্তমানে নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে কুয়াশা এতটাই ঘন ছিল যে সামনের কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না। হঠাৎ দ্রুতগতির একটি বালুভর্তি ট্রাক হাটের ভেতর ঢুকে পড়লে এই বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। 

এরশাদ আলী নামের একজন কলা ব্যবসায়ী বলেন, আজ ঝলমলিয়ার হাটের দিন হওয়ায় ব্যবসায়ীরা অতি সকাল থেকে কলা কেনাবেচায় ব্যস্ত ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ট্রাকটি কয়েকজনকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘন কুয়াশার কারণে চালক সম্ভবত সামনে থাকা মানুষগুলোকে দেখতে পাননি। 

বই আছে, পড়ার জায়গাও আছে; নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬