টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ PM
 কম্বল বিতরণ কর্মসূচি

কম্বল বিতরণ কর্মসূচি © সংগৃহীত

কনকনে শীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার অসহায় ও দরিদ্র মানুষদের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহিরুল আলম।

রবিবার (২৮ ডিসেম্বর) রাতে তিনি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষ এবং এতিম শিশুদের মধ্যে কম্বল বিতরণ করেন। নগরীর বাঁশবাড়িয়া আশ্রয়নকেন্দ্র, পাটগাতী বাসস্ট্যান্ড, চৌরঙ্গী ও বাজার এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় ইউএনও বলেন, 'শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে সমাজের ছিন্নমূল ও অসহায় মানুষ। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর রাতে ঘুরে ঘুরে তাদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। আমরা যদি সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, তাহলে তাদের শীতের কষ্ট অনেকটাই কমে যাবে।'

এ সময় টুঙ্গিপাড়া উপজেলার সহকারী ভূমি কমিশনার আলামিন হালদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9