ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খাঁনকে অবাঞ্ছিত ঘোষণা, কাফনের কাপড় পরে বিক্ষোভ

২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ PM
কাফনের কাপড় পরে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

কাফনের কাপড় পরে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। শুক্রবার বিকেলে বিএনপির হাজারো নেতাকর্মী কাফনের কাপড় পরে এ বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তারা দাবি করেন, এ আসনে বহিরাগত প্রার্থী গ্রহণযোগ্য নয় এবং দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।

বিক্ষোভে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও প্রয়াত সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু। তারা দুজনই এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

বক্তারা বলেন, তাদের মতামত উপেক্ষা করে বিএনপির শরিক দল গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, এ আসন থেকে রাশেদ খানের মনোনয়ন প্রত্যাহার করে সাইফুল ইসলাম ফিরোজ অথবা মুর্শিদা জামানের মধ্য থেকে একজনকে দলীয় মনোনয়ন দিতে হবে।

নেতারা আরও বলেন, যারা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের চাপ ও হুমকি উপেক্ষা করে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। অন্যথায় বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে রাশেদ খানকে এ এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি দেন।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950