যশোর-৫ আসনে বিএনপির প্রার্থী বদল, নেতাকর্মীদের বিক্ষোভ

২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ AM
মো. ইকবাল হোসেন ও ফতি রশীদ বিন ওয়াক্কাস

মো. ইকবাল হোসেন ও ফতি রশীদ বিন ওয়াক্কাস © সংগৃহীত

যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এ আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেনের পরিবর্তে জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন জমিয়াত ওলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম-মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস।

বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোর-৫ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে মুফতি রশীদ বিন ওয়াক্কাসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এর আগে চলতি মাসের ৪ ডিসেম্বর দ্বিতীয় ধাপে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি শহীদ মো. ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছিল। প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর তিনি মনিরামপুর উপজেলাজুড়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন।

মাত্র ২০ দিনের ব্যবধানে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্তে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পরপরই মনিরামপুর পৌর শহরে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীদের ‘অবৈধ মনোনয়ন মানি না, মানবো না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950