নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনসিসির বিজয় দিবস উদযাপন

১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ PM
নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনসিসির বিজয় দিবস উদযাপন

নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনসিসির বিজয় দিবস উদযাপন © টিডিসি ফটো

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়নামতি রেজিমেন্টের নির্দেশে নোয়াখালী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের তত্ত্বাবধানে আয়োজিত হয় বিজয় দিবস র‍্যালি-২০২৫। আজ মঙ্গলবার(১৬ ডিসেম্বর) দুপুরে ময়নামতি রেজিমেন্টের আওতাধীন নোয়াখালী জেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট আটটি বিএনসিসি প্লাটুনের অংশগ্রহণে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। 

র‍্যালিতে উপস্থিত ছিলেন মো. সোলাইমান, পিইউও, নোয়াখালী সরকারি কলেজ; মু. সফিকুল ইসলাম, পিইউও, কবিরহাট সরকারি কলেজ এবং মো. বেলাল হোসেন, টিইউও, নোয়াখালী জিলা স্কুল। র‍্যালির সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন নোয়াখালী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন ইনচার্জ (পুরুষ) ক্যাডেট সার্জেন্ট আরিফুল ইসলাম।

শহীদ ভুলু স্টেডিয়ামে কুচকাওয়াজ সম্পন্ন হওয়ার পর র‍্যালিটি শুরু হয়ে নোয়াখালী জিলা স্কুলে গিয়ে সমাপ্ত হয়। র‍্যালিতে নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ এবং নোয়াখালী জিলা স্কুলের বিপুল সংখ্যক বিএনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করেন। এদিকে বিজয় দিবসের চেতনা ধারণ ও দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এই র‍্যালি সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস 
  • ২৮ অক্টোবর ২০২৬
সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস
  • ২৮ অক্টোবর ২০২৬
নেতানিয়াহুকে রাজনীতি থেকে সরে দাঁড়াতে বললেন আইজেনকোট
  • ২৮ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিংয়ের খাবারে মিলল সেদ্ধ টিকট…
  • ২৮ অক্টোবর ২০২৬
বুথফেরত জরিপে নেতানিয়াহু ও আইজেনকট সমানে সমান
  • ২৮ অক্টোবর ২০২৬
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬