পাবনা জেনারেল হাসপাতালে ১০ শয্যার নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন

১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ PM
ফিতা কেটে নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট (স্ক্যানু) উদ্বোধন করছেন অতিথিরা। শনিবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে

ফিতা কেটে নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট (স্ক্যানু) উদ্বোধন করছেন অতিথিরা। শনিবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে © টিডিসি

সম্পূর্ণ স্থানীয় উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে ১০ শয্যার নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট (স্ক্যানু) চালু করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় শিশু বিশেষজ্ঞ ডা. নীতিশ কুমার কুন্ডু ও পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এই ইউনিট উদ্বোধন করেন।

এ সময় পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পরিমল কুমার পাল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)পাবনা শাখার সভাপতি ডা. তসলিমুল আরেফিন রতন, পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও অর্থপেডিক্স সার্জন ডা. মাসুদুর রহমান প্রিন্স, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম , সহযোগী অধ্যাপক (দন্ত) ডা. সেরাজুল আলম রাকিব, গাইনি বিশেষজ্ঞ ডা. সারেবা সাবেরা সুলতানা আসমানী, শিশু বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফৌরদৌস প্রমুখ। 

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান জানান, অনেক সীমাবদ্ধতার মধ্যে স্থানীয়ভাবে এই গুরুত্বপুর্ণ ইউনিট চালু করা হয়েছে। এই মহতি কাজে ড্যাবসহ কয়েকজন চিকিৎসক সহযোগিতা করেছেন। 

তিনি বলেন, ‘এই ইউনিটের মাধ্যমে সংকটাপন্ন অনেক শিশুকে সুচিকিৎসা দিয়ে সুস্থ করা যাবে বলে আমরা আশা করি।’

শিশু বিশেষজ্ঞ ডা. নীতিশ কুমার কুন্ডু বলেন, ‘একটি হাসপাতালের জন্য এই ইউনিট অত্যন্ত জরুরি ছিল। শিশুদের জন্মের পর জন্ডিসে আক্রান্ত হওয়া, নির্ধারিত তারিখের আগেই বা প্রিম্যাচিউরড (অপুষ্ট)-সহ যেসব শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহন করে সেসব শিশুদের এই ইউনিটে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা যাবে।’

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, ‘সদিচ্ছা থাকলে আমরা যে ভাল কিছু করতে পারি-এটি তার একটি মহতি উদাহরণ। তিনি জনস্বার্থে এসব ভাল কাজে সমাজের বিত্তবানদের উদারভাবে এগিয়ে আসার আহবান জানান।’

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950