আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ AM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ AM
আবুল সরকারের বিচার দাবিতে বিক্ষোভ

আবুল সরকারের বিচার দাবিতে বিক্ষোভ © টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফলে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ খেলাফত মজলিসের নেতা-কর্মীরা। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫ টায় উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন খেলাফত মজলিসের স্থানীয় নেতা-কর্মীরা।

পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলাবাড়ি শাহি মসজিদ এলাকায় সমাবেশে করেন বিক্ষোভকারী ব্যক্তিরা।

সমাবেশে বাউল আবুল সরকারের ফাঁসি ও ব্লাসফেমি নামের আইন প্রনয়নের দাবী করেন বক্তারা। এসময় বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতিকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আইয়ুব বিন মুছা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নেতা মাওলানা আবদুর রাজ্জাক ও আবদুল খালেক প্রমুখ।

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬