লটারির মাধ্যমে আরএমপির ১২ থানার ওসি রদবদল

০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ PM
আরএমপি লোগো

আরএমপি লোগো © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি/পদায়ন করা হয়েছে। অবিলম্বে এ রদবদল কার্যকর হবে। রবিবার (৭ ডিসেম্বর) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ আদেশ কার্যকর করা হয়।

এই আদেশে বিভিন্ন থানার ওসিদের এক থানা থেকে অন্য থানায় দায়িত্ব দেওয়া হয়েছে। বোয়ালিয়া মডেল থানার বর্তমান ওসি মো. আবুল কালাম আজাদকে মতিহার থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে, অন্যদিকে, দামকুড়া থানার ওসি মো. রবিউল ইসলামকে বোয়ালিয়া মডেল থানার ওসি করা হয়েছে। চন্দ্রিমা থানার ওসি মো. আরজুন এখন বেলপুকুর থানার ওসি এবং মতিহার থানার ওসি  মো. আব্দুল মালেক রাজপাড়া থানার ওসি হিসেবে বদলি হয়েছেন।

কাটাখালী থানার ওসি আব্দুল মতিনকে পবা থানার দায়িত্ব দেওয়া হয়েছে, আর বেলপুকুর থানার ওসি মো. সুমন কাদেরীকে কাটাখালী থানার দায়িত্ব। শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারী এখন এয়ারপোর্ট থানার ওসি। এয়ারপোর্ট থানার ওসি মো. ফারুক হোসেনকে শাহমখদুম থানার দায়িত্ব দেওয়া হয়েছে। পবা থানার ওসি মো. ফরহাদ আলী কাশিয়াডাঙ্গা থানার নতুন ওসি। কাশিয়াডাঙ্গা থানার ওসি  মো. আজিজুল বারী ইবনে জলিলকে দামকুড়া থানার ওসি করা হয়েছে। সবশেষে, কর্ণহার থানার ওসি মো. মনিরুল ইসলামকে চন্দ্রিমা থানার দায়িত্ব দেওয়া হয়েছে এবং রাজপাড়া থানার ওসি  মো. হাবিবুর রহমান কর্ণহার থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9