ভোলা-বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন

১৮ নভেম্বর ২০২৫, ১০:০৫ PM
মানববন্ধনে স্থানীয় লোকজন

মানববন্ধনে স্থানীয় লোকজন © টিডিসি

ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাশনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। শশীভূষণ মানবিক হেল্প সেলফ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ফ্যাশন স্কয়ার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচির শুরুতে ফ্যাশন স্কয়ার থেকে একটি র‍্যালি বের হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভে রূপ নেয়। শশীভূষণ মানবিক হেল্প সেলফ শাখার সভাপতি মো. বেল্লাল মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া, মাদ্রাসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিন শাহীন মালতিয়া এবং শশীভূষণ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান শাহীন।

বক্তারা বলেন, ভোলায় প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও জেলাটি আজও বিচ্ছিন্ন ও অবহেলিত। চিকিৎসা সুবিধার অভাবে বহু মানুষ প্রাণ হারায়, শিক্ষা-স্বাস্থ্যসহ মৌলিক অধিকারে পিছিয়ে রয়েছে জেলার প্রায় ২২ লাখ মানুষ। এসব সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবি তুলে ধরেন তারা।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি উপেক্ষিত হলে ভোলা থেকে গ্যাস সরবরাহ বন্ধসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950