সাংবাদিক শামছুলের বিরুদ্ধে হয়রানিমূলক জিডি প্রত্যাহারের দাবিতে রাবিতে মানববন্ধন

১১ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ PM
রাবির প্যারিস রোডে মানববন্ধনে সাংবাদিকরা

রাবির প্যারিস রোডে মানববন্ধনে সাংবাদিকরা © টিডিসি

সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে নেতকোনার সাবেক ডিসি বনানী বিশ্বাসের উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক জিডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন করেন তারা।

এ সময় রাবি প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, ‘সাংবাদিকতাকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বা সমাজের দর্পণ। কিন্তু বারবার আমাদের সাংবাদিকদের দাবি নিয়ে প্যারিস রোডে বা ঢাকা প্রেসক্লাবের সামনে দাঁড়াতে হচ্ছে। আমাদের দেশে যদি সাংবাদিকদের নিরাপত্তা না থাকে, তাহলে জনগণের নিরাপত্তা কোথায়? পূর্বের ফ্যাসিস্টরা সাংবাদিকদের কার্যক্রম বন্ধ রাখতে চেয়েছে।’

তিনি আরও বলেন, ‘নেত্রকোনার সাবেক ডিসির বিরুদ্ধে যে অভিযোগ, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। কিন্তু তাকে শুধু অপসারণ করা হয়েছে। একজন দুর্নীতিবাজ আমলাকে বহিষ্কার না করে সরাসরি অপসারণ নব্য ফ্যাসিস্টের লক্ষণ। তিনি দুই-চার বছর পর আবার বড় পদে বহাল হবে না, তার নিশ্চয়তা নেই।’

রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের রাজশাহী ব্যুরোপ্রধান ডালিম হোসেন শান্ত বলেন, ‘সাংবাদিক শামসুল ইসলাম ছাত্রজীবনে এই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করতেন। আমরা তার সাহসিকতা দেখেছি এবং জানি। তৎকালীন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অস্ত্রের ঝনঝানির বিরুদ্ধে তিনি রিপোর্ট করে লাঞ্ছিত হয়েছিলেন। নেত্রকোনার তৎকালিন ডিসি বনানী বিশ্বাসের বিরুদ্ধে তিনি একটি রিপোর্ট করেছিলেন। যেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তাকে সেখান থেকে অপসারণ করা হয়।’

তিনি আরও বলেন, ‘রাগ-ক্ষোভ থেকেই দমন-নিপীড়নের অংশ হিসেবে সাংবাদিক শামসুল ইসলামের ওপরে রমনা থানায় যে জিডি করা হয়েছে, আমরা তার দ্রুত প্রত্যাহার দাবি করছি। আমরা কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের দুর্নীতি বা ভয়ের কাছে মাথা নত করব না। আমরা এখান থেকে দাবি জানাতে চাই অতি দ্রুত বনানী বিশ্বাসের বিরুদ্ধে যেই অভিযোগগুলো রয়েছে, সেগুলো তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যত দ্রুত সম্ভব রমনা থানার সেই জিডি প্রত্যাহার করতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে।’

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাবি সাংবাদিক সমিতি, রাবি রিপোর্টার্স ইউনিটিসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত অন্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে নয়াদিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক শামছুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নেত্রকোনার সাবেক জেলা প্রশাসক (ডিসি) বনানী বিশ্বাস। গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। তিনি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ৫ নভেম্বর রাজধানীর রমনা মডেল থানায় তিনি জিডি করেন।

ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9