নোয়াখালী-৫ আসনে প্রার্থিতা বাতিলের দাবিতে নয়াপল্টনে মানববন্ধন

১৪ নভেম্বর ২০২৫, ০৫:১৭ PM
ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন

ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন © টিডিসি

নোয়াখালী–৫ আসনে (নোয়াখালী-৫ আসনটি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা, কবিরহাট উপজেলা) বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর নয়াপল্টনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওই আসনের নেতাকর্মী ও সমর্থকরা। তারা দাবি করেন, মনোনয়নটি এলাকাবাসীর কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। আয়োজকদের অভিযোগ- এ আসনে স্থানীয় রাজনৈতিক বাস্তবতা ও জনচাহিদা উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলকে মাঠে মারাত্মক সংকটে ফেলবে।

কর্মসূচিতে জাতীয়তাবাদী ঢাকা ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল সাহেদ বলেন, নোয়াখালী–৫ আসনে যিনি জনগণের সঙ্গে নেই, তাকে চাপিয়ে দিলে দলকে ভুগতে হবে।

যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদল অভিযোগ করেন, ‘এ মনোনয়ন তৃণমূলের মতামত উপেক্ষা করে দেওয়া হয়েছে। আমরা এ প্রার্থিতা মানি না।’

সাবেক উপজেলা বিএনপি সদস্য নাজিমুদ্দিন বলেন, এমন বিতর্কিত মনোনয়ন দিয়ে নোয়াখালীর রাজনীতি আরও জটিল করা হচ্ছে।

সাবেক ছাত্রনেতা নুর উদ্দিনের মতে, এ আসনে গ্রহণযোগ্য ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন, ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে দলের ক্ষতি করা যায় না।

মানববন্ধন শেষে বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে একটি মিছিল বের করেন বিক্ষোভকারীরা। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। তারা দলীয় উচ্চপর্যায়ের কাছে ফখরুল ইসলামের মনোনয়ন অবিলম্বে পুনর্বিবেচনা ও বাতিলের জোর দাবি জানান।

ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির…
  • ২২ নভেম্বর ২০২৬
স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি
  • ২২ নভেম্বর ২০২৬
২৮০টিরও বেশি দলের অংশগ্রহণে আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যা…
  • ২২ নভেম্বর ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশ…
  • ২২ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
  • ২২ নভেম্বর ২০২৬