নওগাঁয় পদোন্নতির দাবিতে বিসিএস শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি 

১৬ নভেম্বর ২০২৫, ০৫:০৫ PM
নওগাঁ বিএমসি মহিলা কলেজের সামনে বিসিএস ক্যাডারদের কর্মবিরতি

নওগাঁ বিএমসি মহিলা কলেজের সামনে বিসিএস ক্যাডারদের কর্মবিরতি © টিডিসি

পদোন্নতির দাবিতে নওগাঁর সরকারি কলেজগুলোর শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। হঠাৎ শিক্ষকদের এ কর্মবিরতি পালনে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। 

রবিবার বেলা ১১টার দিকে নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ, নওগাঁ বিএমসি মহিলা কলেজসহ জেলার অন্যান্য কলেজ চত্বরে পদোন্নতির দাবিতে মানববন্ধন করেন ৩২তম থেকে ৩৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, ‘শিক্ষকরা আমাদের দাবি ৩২তম থেকে ৩৭তম বিসিএস শিক্ষা ক্যাডাররা পদন্নোতি বঞ্চিত হয়ে মনোকষ্টে ভুগছেন। ৫ বছর পর আমাদের পদোন্নতি দেওয়ার নিয়ম থাকলেও আমাদের তা দেওয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দ্রুত মামলা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ২০০০ বিধির কলেজ সমুহের জাতীয়করণের তারিখ হতে ক্যাডারভুক্তির নিয়মিতকরণের অবৈধ প্রজ্ঞাপনসমূহ ৫৪+০৩ (৫৭টি) বাতিল করতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দ্রুত প্রভাষকগণের পদোন্নতির সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। তা ছাড়া আমাদের এই No Promotion No Work কর্মসূচি চলবে।’

শিক্ষকরা আরও বলেন, ‘আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীদের ক্ষতি হোক আমরা এটা চাই না। আমরা ক্লাসে ফিরে যেতে চাই। দ্রুত আমাদের বিষয়ে জিও জারি করে আমাদের ক্লাসে ফিরে যেতে দিন।’

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধ…
  • ০৭ নভেম্বর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করছে উইকিস্কলার, রেজ…
  • ০৭ নভেম্বর ২০২৬
ডাবল সেঞ্চুরি পেতে হৃদয়ে ভরসা তাসকিন, সাদমানের বদলে কেউ ব্য…
  • ০৭ নভেম্বর ২০২৬
সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950