এবার জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

১৬ নভেম্বর ২০২৫, ১১:৪১ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ০১:০১ PM
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন © সংগৃহীত

ফেনীর ট্রাংক রোডের মুক্ত বাজার এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) ভোরে স্থানীয়রা স্মৃতিস্তম্ভে আগুনের চিহ্ন দেখে বিষয়টি প্রথম শনাক্ত করেন। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, জুলাই স্মৃতিস্তম্ভের ফ্লোরের কিছু অংশ ও কয়েকটি অক্ষর আগুনে পুড়ে গেছে। তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লোকজন জনমনে ভীতি তৈরির জন্য এসব ঘটনা ঘটাচ্ছে।

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে কেরোসিন ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। স্মৃতিস্তম্ভের একটি অংশ কালো হয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত বুধবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage