গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে আগুন

১৩ নভেম্বর ২০২৫, ০২:০১ PM
আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

আওয়ামী লীগ কার্যালয়ে আগুন © সংগৃহীত

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

এর আগে শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানার টানানো অবস্থায় নেতাকর্মীরা জাতীয় পতাকা মাথায় বেঁধে লাঠি হাতে অবস্থান নেন।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। পরে ভবনটি কিছুদিন ফাঁকা পড়ে থাকে। এরপর জুলাই গণঅভ্যুত্থনের পক্ষে থাকা একটি গোষ্ঠী সেখানে ‘আন্তর্জাতিক ফ্যাসিবাদ ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

একাদশ শ্রেণি ভর্তিতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ যশোরে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে আগুন নেভানো ও উদ্ধারকাজে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৪ জেলায় নতুন এসপি, প্রজ্ঞাপন জারি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘জিপিএ-৫ জীবনের চূড়ান্ত সাফল্য নয়, হতে হবে মানবিক ও দায়িত্ব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ, আসামির বাড়িতে ভাঙচুর
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতির ‘জনতার জুলাই’ বইয়ের মোড়ক উন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬