বাচ্চাদের খেলা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

০১ নভেম্বর ২০২৫, ০৮:০২ PM
নিহত ব্যক্তির স্বজনরা

নিহত ব্যক্তির স্বজনরা © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। ঘটনার পর বড় ভাই আলী হাসানকে পুলিশ আটক করেছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়নের মরগাং এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত শাহাদাত হোসেন (৩৭) স্থানীয় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক নানা ইস্যু নিয়ে বড় ভাই আলী হাসানের সঙ্গে ছোট ভাই শাহাদাত হোসেনের দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। সর্বশেষ শাহাদাতের মেয়ে, শিশু শ্রেণিতে পড়ুয়া সাবিহা সাবরিন মিমির স্কুলব্যাগে আলী হাসানের ছেলে রনি বালি ঢুকিয়ে দেয়। এ ঘটনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আলী হাসান গাছের গুঁড়ি দিয়ে ছোট ভাই শাহাদাতের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদা আক্তার বলেন, বেলা আড়াইটার দিকে শাহাদাত হোসেন নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। মাথা ও গলায় আঘাতের চিহ্ন ছিল।

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক মো. ফারুফ উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জেরে বড় ভাই আলী হাসান গাছের গুঁড়ি দিয়ে ছোট ভাই শাহাদাতকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আলী হাসানকে আটক করা হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9