ঝিনাইদহে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৬ অক্টোবর ২০২৫, ১০:২৯ PM
৪৫০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়

৪৫০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় © টিডিসি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী (ওপি), সূর্যমুখী (হাইব্রিড), চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ৪৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষি অফিসের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে বাকি ৫৬০ জন কৃষকের মধ্যেও এ সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার নাজমুল সাকিব, এবং কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ বাশার।

এ সময় উপসহকারী কৃষি অফিসারগণ, প্রান্তিক কৃষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সরকারের এ প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎসাহিত করবে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ: ঝিনাইদহ
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬