গোপালগঞ্জে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ সার বিতরণ

১৬ অক্টোবর ২০২৫, ০৯:২৯ PM
কৃষকের হাতে বীজ-সার তুলে দেওয়া হচ্ছে

কৃষকের হাতে বীজ-সার তুলে দেওয়া হচ্ছে © টিডিসি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলা পরিষদ চত্ত্বরে ১ হাজার ৬ শত ৪০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে গম, সরিষা, পেয়াজ, সূর্যমুখী, চিনা বাদাম, মুগ, মুসর ও খেসারী ডালের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, কৃষি অফিসার দোলন চন্দ্র রায়সহ গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬