এবার ৪ জেলাকে নিয়ে ‘প্রেসিডেন্সি’ নামে নতুন বিভাগের দাবি

১২ অক্টোবর ২০২৫, ১১:০৭ PM
চার জেলাকে নিয়ে নতুন বিভাগ গঠনের দাবি

চার জেলাকে নিয়ে নতুন বিভাগ গঠনের দাবি © টিডিসি ফটো

কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগের অধীনে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের পর নতুন এক আলোচনার জন্ম দিয়েছে চার জেলার মানুষ। কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ এই চার জেলা নিয়ে একটি স্বতন্ত্র প্রশাসনিক অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন তারা। যার নাম হবে ‘প্রেসিডেন্সি বিভাগ’।

স্থানীয়দের মতে, এই দাবির পেছনে রয়েছে প্রশাসনিক বাস্তবতা ছাড়াও ইতিহাস ও ঐতিহ্যের গভীর সম্পর্ক। তাদের দাবি, বাংলার ইতিহাসে নবাব ঈশা খাঁ ছিলেন পূর্ব বাংলার স্বাধীনতার প্রতীক ও বারো ভুঁইয়াদের নেতা, যিনি মোগলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার রাজধানী ছিল সোনারগাঁও ও জয়নগর, যা বর্তমানে কিশোরগঞ্জ জেলার অংশ।

ঈশা খাঁর শাসন ও সামরিক প্রভাব বিস্তৃত ছিল নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ পর্যন্ত। এই অঞ্চল ছিল তার প্রতিরোধ বলয়ের কেন্দ্রবিন্দু, যেখান থেকে নদীপথে একদিনেই পৌঁছে যেত সেনা বা বার্তা৷ যা ছিল তার শক্তির অন্যতম উৎস।

নরসিংদীর শীতলক্ষ্যা-মেঘনা, কিশোরগঞ্জের হাওর এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী ও হবিগঞ্জের পাহাড়ি অরণ্য সব মিলিয়ে সে সময় গড়ে উঠেছিল এক অদম্য প্রতিরোধ বলয়।

ইতিহাস, ভূগোল ও সংস্কৃতিতে এই চার জেলা আজও একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। অনেকেই মনে করেন, এই অঞ্চল কেবল প্রশাসনিকভাবে নয়, ঐতিহাসিকভাবে এক অবিচ্ছিন্ন ঐক্যের প্রতীক।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬