বলেশ্বর নদীতে অভিযান, আড়াই হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ

০৮ অক্টোবর ২০২৫, ০৭:২৭ PM
উপজেলার বলেশ্বর নদীর লাহুড়ী ও চর গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়

উপজেলার বলেশ্বর নদীর লাহুড়ী ও চর গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয় © টিডিসি

পিরোজপুরের ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ মিটার ইলিশ ধরার জাল ও ৬টি চড়ঘেরা জাল আটক করেছে মৎস্য বিভাগ। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মাঠে প্রকাশ্যে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়। 

এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ উপজেলার বলেশ্বর নদীর লাহুড়ী ও চর গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে এ জাল আটক করে। অভিযানের সময় অসাধু জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। 

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, ‘বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ মিটার ইলিশ ধরার জাল ও ৬টি চরঘেরা জাল আটক করা হয়। পরে প্রকাশ্যে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। মা ইলিশ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬