মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

চলতি বছরে ৮৮ দুর্ঘটনায় ৫০ জনের মৃত্যু, সবচেয়ে বেশি সংঘর্ষ ট্রাক-লরির

প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশ যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গত এক বছরে এই অংশে ৮৮টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫০ জন, আহত হয়েছেন আরও ১৪৬ জন। নিহতদের মধ্যে আছেন পথচারী, মোটরসাইকেলচালক, গাড়িচালক ও যাত্রীসহ সব শ্রেণির মানুষ।

গত ১৭ জানুয়ারি আবুতোরাব বাজারের নির্মাণসামগ্রীর দোকানের কর্মচারী সানি বড়ুয়া দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় দ্রুতগতির বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি ও তার দুই বন্ধু। সানির মৃত্যুতে স্ত্রী, শিশু কন্যা ও বৃদ্ধ মা-বাবাকে অনিশ্চয়তার মুখে ফেলে যায় দুর্ঘটনাটি।

এমন দুর্ঘটনায় স্বজনহারা পরিবারের সংখ্যা মিরসরাইয়ে ক্রমেই বাড়ছে। জোরারগঞ্জ ও কুমিরা হাইওয়ে থানা, বারইয়ারহাট ও মিরসরাই ফায়ার সার্ভিস এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ১ অক্টোবর পর্যন্ত এই মহাসড়কের মিরসরাই অংশে ৮৮টি দুর্ঘটনা ঘটেছে।

ট্রাক-লরির সংঘর্ষে প্রাণহানি সবচেয়ে বেশি
দুর্ঘটনার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৫৯টি দুর্ঘটনায় জড়িত ছিল মালবাহী ট্রাক ও লরি। এর মধ্যে ২৫টি ছিল ট্রাক-লরির মুখোমুখি সংঘর্ষ। এসব দুর্ঘটনায় ১৫ জন চালক ও সহকারী নিহত হয়েছেন। ট্রাক ও কাভার্ডভ্যান উল্টে যাওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ৩ জন।

এ ছাড়া মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ১৩টি, যেখানে ৯ জন নিহত হয়েছেন। সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। যাত্রীবাহী বাসের ৫টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও ৫ জনের। হাঁটার সময় বা রাস্তা পারাপারে নিহত হয়েছেন ১১ জন পথচারী।

কেন ঘটছে এত দুর্ঘটনা
হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দক্ষিণে বড়দারগারহাট থেকে উত্তরে ধুমঘাট সেতু পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনা সবচেয়ে বেশি। রাস্তার গর্ত ও খানাখন্দ, ইউটার্নে গাড়ি থামানো, অবৈধভাবে ট্রাক-লরির পার্কিং, সিএনজি চলাচল, বেপরোয়া গতি ও ট্রাফিক আইন না মানাই দুর্ঘটনার প্রধান কারণ বলে জানিয়েছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, অনেক সময় রাস্তার ওপর থেমে থাকা গাড়ির পেছনে অন্য গাড়ি ধাক্কা দেয়। চালকের চোখে ঘুম থাকায় সামনের গাড়ি দেখতে পান না।

এক বছরে ৩১টি মামলা
এই সময়ের মধ্যে জোরারগঞ্জ ও কুমিরা হাইওয়ে থানায় মোট ৩১টি মামলা হয়েছে। জোরারগঞ্জ থানায় ২৫টি এবং কুমিরায় ৬টি মামলা নথিভুক্ত হয়েছে। আহতদের মধ্যে ১১৭ জন জোরারগঞ্জ ও ২৬ জন কুমিরা থানার এলাকায় দুর্ঘটনার শিকার।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল্লা আল মামুন বলেন, বৃষ্টির সময় রাস্তার গর্ত বাড়ে, এতে দুর্ঘটনা বেড়ে যায়। চালকের চোখে ঘুমও বড় কারণ। আমরা সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি এবং সিএনজির অবৈধ চলাচল বন্ধে প্রতিদিন অভিযান পরিচালনা করছি।

যৌন হয়রানির শিকার ছাত্রীকে অসহযোগিতার অভিযোগে শাবিপ্রবির প্…
  • ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950