মাধবপুরে ট্রাকচাপায় কারখানা শ্রমিকের মৃত্যু

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ PM
শচিন দাস পানিকা

শচিন দাস পানিকা © সংগৃহীত

‎হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় শচিন দাস পানিকা (৩০) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎মৃত শচিন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চা-বাগানের বাসিন্দা বালক দাস পানিকার ছেলে। তিনি কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

‎এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ইউসুফ তালুকদার গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মাভাবিপ্রবির ৫০ বছরের একাডেমিক মাস্টার প্ল্যানে সিআরদের সঙ্…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের অবসর ভাতার ২ হাজার ৩৫ কোটি টাকা পাঠানো হয়েছে
  • ২৫ আগস্ট ২০২৬
হাসিনা বিতর্কে থমকে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন সূচনা: অচল…
  • ২৫ আগস্ট ২০২৬
এস ও এস হারম্যান মেইনার কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জানা …
  • ২৫ আগস্ট ২০২৬
হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে তিনজনের মৃত্যু
  • ২৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা হাতকাটা কাশেম ৫…
  • ২৫ আগস্ট ২০২৬