বরগুনায় একসঙ্গে ৬ শতাধিক হিন্দুর বিএনপিতে যোগদান

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ PM
শুক্রবার মণিপুর মাজাহার উদ্দিন টেকনিক্যাল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন

শুক্রবার মণিপুর মাজাহার উদ্দিন টেকনিক্যাল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন © টিডিসি

বরগুনার পাথরঘাটা উপজেলায় একসঙ্গে ছয় শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার মণিপুর মাজাহার উদ্দিন টেকনিক্যাল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত  বিশেষ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মণির হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের মতবিনিময় সভাকে ঘিরে পুরো অডিটোরিয়াম উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। যোগদান অনুষ্ঠানে পাথরঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

এ সময় পাথরঘাটা উপজেলার ৪০টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন নূরুল ইসলাম মণি। তিনি বলেন, ‘বিএনপি সবসময়ই ধর্মীয় সম্প্রীতিকে মূল্যায়ন করে এসেছে। গত বছরের মতো এ বছরও দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আমাদের নেতাকর্মীরা কাজ করছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

প্রধান অতিথির বক্তব্য ছাড়াও সভায় স্থানীয় নেতারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার রক্ষায় বিএনপি কাজ করে যাচ্ছে। হিন্দু সম্প্রদায়ের মানুষের যোগদান প্রমাণ করে বিএনপির প্রতি জনগণের আস্থা দিন দিন বাড়ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক ও সদস্য সচিব কামরুল ইসলাম। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পাথরঘাটা শাখার সভাপতি সুরেন দাস।

দিনব্যাপী আয়োজিত মতবিনিময় সভায় বিএনপিতে যোগদানকারী হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, তারা বিশ্বাস করেন বিএনপির নেতৃত্বে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং ধর্মীয় উৎসবগুলো আরও সুষ্ঠুভাবে পালিত হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9