পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গলাচিপায় জামায়াতের বিক্ষোভ

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ PM
জামায়াত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

জামায়াত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌরমঞ্চে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

সমাবেশে আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়। অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতের বরিশাল টিম সদস্য ও পটুয়াখালী-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম, গলাচিপা শাখার সাবেক আমির অধ্যাপক মাওলানা ইয়াহিয়া খান প্রমুখ।

বক্তারা বলেন, ‘৭১-এর মুক্তিযুদ্ধের পর ২৪-এর আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই স্বাধীনতা দিয়ে দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটানো প্রয়োজন। বিগত ৫৪ বছর ধরে নির্বাচনে পুতুল খেলা চলছে, আমরা তা চাই না। জনগণের ভোট অনুযায়ী সংসদে দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এ জন্যই আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই।’

এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর আমীর হাবিবুর রহমান ফোরকান, গলাচিপা জামায়াতের সেক্রেটারি সানাউল্লাহ শামিম, পৌর আমীর মাওলানা বেলাল বিন সুলতানসহ স্থানীয় নেতা-কর্মীরা। এ ছাড়া ছাত্রশিবিরসহ বিভিন্ন ইউনিটের কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বলে জানানো হয়েছে। 

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬