পিআরসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ PM
শুক্রবার লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়

শুক্রবার লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় © টিডিসি

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয় এ কর্মসূচি। এতে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহর জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন দলের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি জেনারেল ও লক্ষ্মীপুর সদর-৩ আসনে জামায়াতের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম। আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। তাদের হাতে ছিল ব্যানার ও বিভিন্ন স্লোগান লেখা ফেস্টুন।

মিছিলে ‘এই মুহূর্তে দরকার/পিআর আর সংস্কার, পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে দিয়ে দাও, জামায়াত-শিবির জনতা/ গড়ে তোলো একতা’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬