পিআর ছাড়া জামায়াতের নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত কি চূড়ান্ত, যা বললেন ডা. তাহের

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ PM
সাংবাদিক খালেদ মহিউদ্দিনের প্রশ্নের জবাব দিচ্ছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

সাংবাদিক খালেদ মহিউদ্দিনের প্রশ্নের জবাব দিচ্ছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের © ভিডিও থেকে নেওয়া

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‌‌‘পিআর ছাড়া জামায়াত নির্বাচনে যাবে, এমন কথা কখনোই বলেনি। আরও ৫ মাস সময় রয়েছে, আলোচনার সুযোগ রয়েছে। আমরা মনে করি, এটার সমধান হবে। সবাই একটি পয়েন্টে এক হওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত হবে।’ পিআর পদ্ধতি না হলে জামায়াত নির্বাচনে যাবে কিনা, সাংবাদিক খালেদ মহিউদ্দিনের এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঠিকানার ফেসবুক লাইভে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি আরও বলেন, ‘আমি মনে করি না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। অনেক বিষয় সহজেই সমাধান হওয়ার বিষয় রয়েছে এবং ফেব্রুয়ারির আগেই অনেক কিছু সমাধান হয়ে যাবে; নির্বাচন হবে।’

জামায়াত-বিএনপি নেতাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মানব ঢাল হিসেবে ব্যবহার করেছেন কিনা- এমন প্রশ্নে ডা. তাহের বলেন, ‘এটা একমদই বাজে কথা। যারা বলে, না বুঝে বলে। আমরা তো আর ড. ইউনূসের পক্ষে লড়াই করব না।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের হোটেলে আখতারের ওপর ফের হামলার চেষ্টা আ.লীগ নেতাকর্মীদের

বিমানবন্দর থেকে কেন একসঙ্গে বের না হয়ে আলাদা বের হয়েছিলেন- এমন প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, ‘আমরা একসঙ্গেই বের হতে চেয়েছিলাম। কিন্তু পরে দেখলাম ড. ইউনূস এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের ভিসা (জি-১) একরকম; আমাদেরটা অন্যরকম (বি১/বি২)। এ কারণেই আলাদা বের হতে হয়েছে এবং আলাদা প্রটেকশনের ব্যাবস্থা ছিল।’

এখানে একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, ‘একইরকম প্রোটেকশন চাওয়া হয়েছিল। কিন্তু অথরিটি (কর্তৃপক্ষ) বলছে, ‌না, তাদেরকে এ ধরনের সার্ভিসের আওতায় পড়বে না।’

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬