যুক্তরাষ্ট্রের হোটেলে আখতারের ওপর ফের হামলার চেষ্টা আ.লীগ নেতাকর্মীদের

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ PM
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন © ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনার পর ফের আক্রান্ত হয়েছেন তিনি। হোটেলেও তার ওপর হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে মামলাও দায়ের করেছেন আখতার হোসেন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ রাজনৈতিক নেতাদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে এ মামলা করা হয়। এতে হত্যাচেষ্টারও অভিযোগ করা হয়েছে।

ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, ‘নিউইয়র্কে হামলার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা আবার এসেছিল হোটেলের লবিতে হামলা করতে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্য এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশের তদন্ত কর্মকর্তা এসে মামলা করতে আমাদের পরামর্শ দেন। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দনের সবচেয়ে কাছের থানায় এসেছি।’

আরও পড়ুন: ডাকসু নির্বাচন: ১২ দফা অনিয়মের অভিযোগ তুলল ছাত্র ইউনিয়ন

তিনি বলেন, ‘যারা সেদিন আমাদের ওপর হামলা করেছিল এবং হত্যাচেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি। একইসঙ্গে ইউএসএ পুলিশকে আমরা জানিয়েছি, যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত। তারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, মানবতাবিরোধী অপরাধ করেছেন। জাতিসংঘের প্রতিবেদনের ব্যাপারেও তাদের অবহিত করা হয়েছে। 

আখতার হোসেন আরও বলেন, ‘আমরা মনে করি, আওয়ামী সন্ত্রাসীরা দেশে হোক বা বাইরে, তাদের ব্যাপারে আইনগতভাবে আমরা প্রতিকারের ব্যবস্থা করব। আমরা এ কথা বিশ্বাস করি, তারা যত ধরনের অপরাধ করেছে, আইনগতভাবেই এর নিষ্পত্তি করা সম্ভব। তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না।’

স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাজেদ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9