আখতারের ওপর হামলার ২৪ ঘণ্টা পর প্রতিবাদ জানাল ছাত্রশিবির

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ PM
এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় শিবিরের নিন্দা

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় শিবিরের নিন্দা © টিডিসি সম্পাদিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতাকর্মীদের হামলার ২৪ ঘন্টার পর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বার্তায় এ প্রতিবাদ জানান। 

বার্তায় নেতৃদ্বয় বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর সংঘটিত এই হামলা কোনো সাধারণ ঘটনা নয়; বরং এটি ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা।’

তারা বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্যের বিভাজন, আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচারপ্রক্রিয়া এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা বারবার সংঘটিত হচ্ছে। সরকার এবং রাজনৈতিক দলসমূহ কোনোভাবেই এ ব্যর্থতার দায় এড়াতে পারে না।’

নেতৃবৃন্দ বলেন, ‘এই বর্বরোচিত হামলা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে গত সোমবার নিউইয়র্কে গেছেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর পর হেনস্তার স্বীকার হন রাজনৈতিক নেতারা। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে। পরে তাকে জ্যাকসন হাইটস থেকে আটক করা হয়।

ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬