পাঁচ দাবিতে ময়মনসিংহে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ PM
ময়মনসিংহ নগরীতে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী

ময়মনসিংহ নগরীতে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী © টিডিসি

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহ নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার পর নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা রেলওয়ে স্টেশন-সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে এসে জড়ো হন। সেখানে ঘণ্টাব্যাপী একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আমীর কামরুল আহসান এমরুল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ ছাড়া জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিমসহ জেলা ও মহানগর জামায়াতের অন্যান্য নেতারাও বক্তব্য দেন।

বক্তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করা এ দেশের জনগণ আর তা মেনে নেবে না।

তারা আরও বলেন, স্বাধীনতার ঘোষণার ভিত্তিতে প্রণীত জুলাই জাতীয় সনদের আলোকে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। তা না হলে দেশজুড়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।
জামায়াত নেতারা তাদের ঘোষিত পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬